জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে স্থানীয় চিলাউড়া বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুরের সভাপতিত্বে অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন,সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, সাবেক সহসভাপতি হারুনুর রশীদ, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান মুজিব। অন্যদের মধ্যে বক্তব্য দেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কদরিছ মিয়া, ইউপি সদস্য রনধীর কান্ত দাস নান্টু প্রমুখ।
পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু মিয়ার পরিচালনায় দ্বিতীয় অধিবেশনের শুরুতে ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এতে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সম্পাদক বক্তব্য দেন। তবে কমিটি গঠন হয়নি।
অচিরেই কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু।
- দক্ষিণ সুনামগঞ্জে ৬ পিআইসি সভাপতি-সম্পাদক আটক, মুচলেকায় মুক্ত
- কিচেন মার্কেটে আবর্জনা ও কাদা থাকে ১২ মাস


