সু.খবর ডেস্ক
পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড গ্রেডেড চুনাপাথরের বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি ৯ জানুয়ারি আন্তর্জাতিক মানের পরিষ্কার গ্রেডেড চুনাপাথরের বাণিজ্যিক উৎপাদন শুরু করে। ছাতক, সুনামগঞ্জে কোম্পানিটির সিমেন্ট উৎপাদনের কারখানা প্রাঙ্গনে অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে ক্রাশিং ইউনিট স্থাপন করেছে। এই ইউনিটে বছরে প্রায় ১.২ মিলিয়ন টন স্বচ্ছ গ্রেড চুনাপাথর উৎপাদন করতে পারবে কোম্পানিটি।
এই প্রকল্পের পুরো অর্থায়ন লাফার্জ হোলসিম বাংলাদেশের নিজস্ব তহবিল থেকে করা হয়েছে। প্রকল্পের অর্থায়নের জন্য ৪ কোটি ১০ লাখ টাকা বিনিয়োগ করা হয়েছে।
সূত্র : ঢাকাটাইমস
- নদী ভাঙ্গন কবলিত আচিনপুর গ্রাম পরিদর্শনে এমপি মিসবাহ
- পিআইসি গঠনের কাজ এখনো শেষ হয় নি, দুশ্চিন্তায় কৃষক


