চেম্বার অব কমার্স’র এজিএম অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ২৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় শহরের প্রিয়াঙ্গন কমিউনিটি সেন্টারে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি খায়রুল হুদা চপলের সভাপতিত্বে সভায় চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আমিনুল হক, সজীব রঞ্জন দাস সহ পরিচালকবৃন্দ এবং চেম্বার সদস্যরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন চেম্বারের প্রাক্তন কার্যনির্বাহী পরিষদের সদস্য মো. ফজলুর রহমান।
সভায় ২৩তম বার্ষিক সাধারণ সভার ২০১৪-১৫ইং সনের প্রতিবেদন পাঠ করেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি খায়রুল হুদা চপল। ২০১৫-১৬ইং সনের জন্য অডিটর নিয়োগ ও ফি নির্ধারণ বিষয়ে আলোচনা করেন সহ-সভাপতি আমিনুল হক এবং ২০১৫-১৬ইং সনের সম্ভাব্য বাজেট পেশ করেন সহ-সভাপতি সজীব রঞ্জন দাশ। ২০১৫ সালের ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ২০১৩-১৪ ইং সনের ২২তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী ও ২০১৫ইং সনের নিরীক্ষা প্রতিবেদন ও অডিট রিপোর্ট পাঠ করেন চেম্বার সচিব পুলক দাস।