চেয়ারম্যান পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন উপজেলা নির্বাচন অফিসার। গত ১৬ ফেব্রুয়ারি উপজেলা নির্বাচন অফিসার মো. মঞ্জুরুল হক স্বাক্ষরিত এক গণ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চেয়ারম্যান পদে ২৯ শে মার্চ উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।
মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১ মার্চ, প্রত্যাহারের শেষ তারিখ ৮ ই মার্চ এবং ২৯ মার্চ ভোটগ্রহণ করা হবে।
উল্লেখ্য যে, সলুকাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো. রওশন আলী জটিল রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ফলে ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য হয়।