চেয়ারম্যান প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার ৭নং লক্ষ্মীপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলাম তাঁর পোস্টার, লিফলেট ছিঁড়ে ফেলার অভিযোগ করেছেন।
বৃহস্পতিবার বিকালে এক সংবাদ সম্মেলনে জহিরুল ইসলাম বলেন, আমার প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আমীরুল হকের নির্দেশে তার কর্মী সমর্থকরা আমার সমর্থকদের প্রতিনিয়ত মারধরের হুমকি দিয়ে আসছে। তারা আমার ব্যানার, লিফলেট ও পোস্টার ছিঁড়ে দিচ্ছে। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বর্তমান চেয়ারম্যানের কর্মী সমর্থকরা আমার বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র করছে। আমি স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করছি।