চেয়ারম্যান সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক কর্মশালা

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ ঘটিকার সময় ইরা প্রকল্পের আয়োজনে দোহালীয় ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় দোহালীয়া, পান্ডারগাঁও ও মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউপি সদস্যদের উপস্থিতিতে ইরা প্রকল্পের পিও জালাল উদ্দিনের পরিচালনায় দোহালীয়া ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার মিয়া আনুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পান্ডারগাঁ ইউনিয়নের চেয়ারম্যান মো.ফারুক আহমদ. মান্নরগাঁও ইউনিয়ন চেয়ারম্যান আবু হেনা আজিজ।
এসময় উপস্থিত ছিলেন দোহালীয় ইউনিয়নের ইউপি সদস্য আফিজ আলী, আব্দু ছোবান, আব্দুল মতিন, সুলতান আহমেদ, নুরুদ্দিন, আবুল কালাম, আব্দুল বারিক খাঁন, হবোল মিয়া, পান্ডারগাঁও ইউপি সদস্য আরফান উদ্দিন, ওয়াব আলী, আব্দুল মালিক, আব্দুল গনি, সফিকুল ইসলাম, হাবিুর রহমান, আলী হোসেন, মান্নারগাঁও ইউপি সদস্য আজাদ মিয়া, মিনার উদ্দিন, অজিত দাস, ইব্রাহীম আলী, প্রমুখ। ইউপি সদস্যা রুনু বালা দাস, বাহার বেগম, সবিতা রানী দাস, সুনা মালা, রেজিয়া বেগম,তারুন্য সুত্র ধর প্রমুখ।