বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা ফায়ার সার্ভিস স্পোটিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়েছে কৃষ্ণনগর স্পোটিং ক্লাব।
মঙ্গলবার উপজেলা সদর কৃষ্ণনগর খেলার মাঠে টি—১২ ক্রিকেটে প্রথমে উপজেলা ফায়ার সার্ভিস স্পোটিং ক্লাব নিধার্রিত ১২ ওভারে ১১৬ রান করে। জবাবে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় কৃষ্ণনগর স্পোটিং ক্লাব।
খেলা শেষে পুরস্কার বিতরণ করেন প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকতার্ মো. জাকির হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য জাহাঙ্গীর আলম, উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর যুগ্ম সম্পাদক সুমন চক্রবতীর্। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন সনজিত দেবনাথ ও জয় বর্মন। ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার পেয়েছেন হারুনুর রশিদ রিপন।


