ছাতকের ইসলামপুর ইউনিয়নে নতুনদের কাছে ক্ষমতা হস্তান্তর

ছাতক প্রতিনিধি
ছাতকের ইসলামপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল হেকিমের কাছে পরিষদের দায়িত্বভার হস্তান্তর করা হয়েছে। রবিবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার হস্তান্তর করেন বিদায়ী চেয়ারম্যান অ্যাড. সুফি আলম সোহেল।
দায়িত্ব হস্তান্তর উপলক্ষে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে বিদায়ী চেয়ারম্যান অ্যাড. সুফি আলম সোহেল বলেন, এলাকার সন্তান হিসেবে ইউনিয়নবাসীর  সকল ভাল কাজে অতীতের মতো সক্রিয় অংশগ্রহণ থাকবে ।
ইউনিয়ন পরিষদের আয়োজনে ও হাবিবুর রহমানের  
পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুল হেকিম, নব-নির্বাচিত সদস্যা হেলিমা বেগম, সদস্য সুনু মিয়া, শরীকের মিজানুর রশিদ চৌধুরী প্রমুখ।
এসময় ইউপি সচিব আব্দুস সবুর, নব-নির্বাচিত সদস্যা প্রিয় বালা দাস, রংমালা বেগম, সদস্য ইউনুস আলী, লাল মিয়া, আব্দুল হাই, সহিদ মিয়া, হোসেন আহমদ, আব্দুর রহিম, আনোয়ার পাশা, বিদায়ী সদস্য সাজিদুর রহমান, নুরুল ইসলাম, স্বাধীন বেগম, রশনা বেগম, এনায়েতুল হক কালা মিয়া মেম্বার, তছিম উদ্দিন মেম্বার, আলাউদ্দিন, শফিক আহমদ, সামছুল ইসলাম, লাল মিয়া, ছফির উদ্দিন, হাবিবুল আহমদ জুলহাস, মোহাম্মদ আলী, নাজমুল হাসান জুয়েল, সুজাউল করিম শামীম, সিদ্দিকুর রহমান কামরানসহ ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় নব-নির্বাচিতদের হাতে ক্রেস্ট তুলে দেন বিদায়ী চেয়ারম্যান অ্যাড. সুফি আলম সোহেল। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাও. ক্বারী ইব্রাহিম আলী।