ছাতক প্রতিনিধি
ছাতকের চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের স্কুল ড্রেস বিতরণ ও নব-গঠিত পিটিএ কমিটিকে দেয়া সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ি হাজী হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক কামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত স্কুল ড্রেস বিতরণ ও সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিজাম উদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও আ.লীগ নেতা সৈয়দ আহমদ, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের একাডেমিক সুপারভাইজার কালীপদ দাস, পাথর সমিতির সাবেক সভাপতি ইছহাক আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফায়জুল ইসলাম, হাজী কমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএইচএম কামাল, পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগেন্দ্র কুমার তালুকদার, বিদ্যালয়ের প্যারেন্টস টিচার্চ এন্ড এসোসিয়েশনের (পিটিএ) টানা দু’বারের নির্বাচিত সভাপতি বিকাশ সাহা, পিটিএ’র প্রাক্তন সহ-সভাপতি সুজন মিয়া।


