ছাতক প্রতিনিধি
ছাতকের আরেক শীর্ষ জঙ্গি আব্দুস সামাদকে ভারতের কলিকাতা এসটিএফ সদস্যরা গ্রেফতার করেছে। কলিকাতা রেলওয়ে স্টেশন থেকে জঙ্গি আব্দুস সামাদসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। ২১ নভেম্বর সেদেশের তাদেরকে গ্রেফতার করে। এরা আল-কায়দা, জঙ্গি, ফাঁস সন্ত্রাসের সাথে জড়িত বলে সন্দেহ করছে সেদেশের আইনশৃঙ্খলা বাহিনী। জঙ্গি আব্দুস সামাদ ওরফে সামসেদ র ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের কাটাশলা গ্রামের কলমদর আলীর পুত্র। গ্রেফতাকৃত অপর দু’জন হলো বাংলাদেশের রিয়াজুল নামের এক যুবক ও উত্তর ২৪ পরগনার বসিরহাটের বাসিন্দা মনোতোষ দে। এদের কাছ থেকে আল কায়দা সংক্রান্ত বই ও লিফলেট, বিস্ফোরক তৈরীর বই, ল্যাপটপ, পেনড্রাইভসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্ধ করা হয়। আব্দুস সামাদ ওরফে সামসেদ ও রিয়াজুল এদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুলল¬া বাংলা টিমের (এবিটি) সদস্য বলে জানা গেছে। এদিকে এবিটির সঙ্গে যোগ রয়েছে আল কায়দার। তার পিতা কলমদর আলী এব্যাপারে জানান, তার পুত্র গত দু’বছর থেকে বাড়ি থেকে নিখোঁজ। দোলারবাজার ইউপি চেয়ারম্যান শায়েস্থা মিয়া জানান, সামাদের সন্দেহজনক গতিবিধির বিষয়টি থানার সাবেক ওসি আশেক সুজা মামুনকে অবহিত করার পরও তিনি এব্যাপারে কোন উদ্যোগ নেননি।
- প্রশ্ন ফাঁসের বিষয়ে শিক্ষামন্ত্রীর বিবৃতি দাবি সংসদে
- ছাতকে ভূমি অফিস পরিদর্শনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার


