ছাতক প্রতিনিধি
ছাতকের সিংচাপইড় রয়েলস ক্লাব কর্তৃক ইউনিয়নের জিয়াপুর গ্রামের মাঠে আয়োজিত মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শনিবার রাতে অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় আশরাফুর রহমান চৌধুরী ফুটবল একাডেমী ও লক্ষ্মণসোম ফটবল দল মুখোমুখী হয়। নির্ধারিত সময়ে আশরাফুর রহমান চৌধুরী ফুটবল একাডেমী কাছে ৩-০ গোলে লক্ষ্মণসোম ফটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও রানার আফ দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান জনাব অলিউর রহমান চৌধুরী বকুল। পরগনা বাজার ম্যানেজিং কমিটির সভাপতি শফিক উদ্দিনের সভাপতিত্বে ও সাংবাদিক ইলিয়াস আলফির পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভাতগাঁও ইউপির চেয়ারম্যান আওলাদ হোসেন মাষ্টার, জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নুর মিয়া, জিয়াপুরের পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ মিয়া, উপজেলা যুবলীগ নেতা মুজাহিদ আলী, রয়েলস ক্লাবের সভাপতি ইউপি সদস্য সাব্বির আহমদ।
বক্তব্য রাখেন, রয়েলস ক্লাবের সেক্রেটারি এমএ বারেক লয়লুছ ও আ.লীগ নেতা আব্দুল আলিম, মাসুক মেম্বার, সুনু মিয়া মেম্বার, নূর উদ্দিন, সায়েম আহমদ, আমিন মিয়া, সুপার মিয়া, সুজনমিয়া ,পায়েল আহমদ, সফর আলী, এরশাদ মিয়া, জসিম উদ্দিন, দিপন, সালেহ আহমদ, শাহাব উদ্দিন, আবু তাহের, মামুনুর রশিদ, মনিরুজ্জামান পীর, মতিউর রহমান,কামাল উদ্দিন, ডা. রফিক মিয়া, আব্দুল জলিল, আছাব আলী, শামিম আহমদ, সৈয়দ নূর, কাওছার আহমদ, দুলন, শহিদুল হক, শাহ কামাল, সায়েক আহমদ, জুবায়ের আহমদ, সাজ্জাদ মিয়া, তারেক আহমদ, আবু তাহের, নাজিম উদ্দিন, ছাদিক মিয়া, অপু, লায়েক মিয়া, সাব্বির আহমদ, জহির উদ্দিন প্রমুখ।


