ছাতক প্রতিনিধি
ছাতকে টিলা কেটে পাথর উত্তোলনের অপরাধে শাহিমুল হক নামের এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সন্ধ্যায় ইসলামপুর ইউনিয়নের কুমারদানি ও হাদাটিলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাপস শীল।
সাজিমুল হক শহরের ফকিরটিলা গ্রামের মৃত দানিশ আলীর পুত্র। অবৈধভাবে টিলা কেটে পাথর উত্তোলন, মজুত ও বিক্রয়ের অপরাধে সাজিদুল ইসলামকে অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতে।


