স্টাফ রিপোর্টার
ছাতকের পালপুর গ্রামের দ্রুত বিচার আইনে দায়ের করা চাঞ্চল্যকর মামলার সকল আসামী খালাস পেয়েছেন। এর মধ্যে সিলেটে নিহত ছাত্রদল নেতা জিল্লুল হক জিলুও রয়েছেন। সোমবার সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শহিদুল আমিন তাদের খালাস প্রদান করেন। খালাসপ্রাপ্তরা হচ্ছেন, ছাতক উপজেলার পালপুর গ্রামের আওয়ামী লীগ নেতা নুর মিয়া, তার ছেলে নিহত ছাত্রদল নেতা জিলু, তাঁর ভাই মাহবুব, একই গ্রামের জালাল উদ্দিন, জসিম উদ্দিন, ইসলাম উদ্দিন, সুহেল মিয়াসহ ১৫ জন।
২০১৪ সালের ২৭ মে লন্ডন প্রবাসী লিয়াকত আলী ওরফে বাম্বর বাদি হয়ে ছাতক থানায় ২১ জনকে আসামী করে ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগ এনে দ্রুত বিচার আইনে মামলা করেন। এই মামলায় ১৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।
আসামী পক্ষের আইনজীবী অ্যাড. শেরেনুর আলী জানান, স্বাক্ষ্যগ্রহণ শেষে সোমবার সব আসামীকে বেকসুর খালাস প্রদান করেন আদালত। আসামীদের মধ্যে জিল্লুল হক জিলু মারা গেছেন।


