ছাতকের পল্লীতে সংঘর্ষে আহত ৮

ছাতক প্রতিনিধি
ছাতকের পল্লীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৮জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গুরুতর আহত ৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের খুরমা গ্রামে এ সংঘর্ষের ঘটনাট ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের মৃত সমাই মিয়ার পুত্র সাইম আলী ও তার চাচাতো ভাই আরশ আলীর পুত্র মনা মিয়ার সাথে জায়গা মাপযোগ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে উভয় পক্ষের অন্তত     
৮জন আহত হয়। আহতদের মধ্যে রইছ আলী (৩৫), সোরাব আলী (৪০), মাফিজ আলী (৩৮) ও রফিক আলী (৩০) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও আরশ আলী (৬০), আশিক আলী (৩২)সহ অন্য আহতদের স্থানীয় কৈতক হাসপাতালে চিকিৎসা দেয়ার দেয়ার খবর পাওয়া গেছে।