ছাতক প্রতিনিধি
ছাতকের পল্লীতে বাড়িয়ান রাস্তা দিয়ে পালিত হাঁস নিয়ে যাওয়াকে কেন্দ্র্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত এক জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
শুক্রবার বিকেলে উপজেলা কালারুকা ইউনিয়নের রায় সন্তোষপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রায় সন্তোষপুর গ্রামের এরশাদ আলীর পুত্র রিগেল মিয়ার পালিত হাঁস একই গ্রামের লাল মিয়ার বাড়ির সামনে দিয়ে নিয়ে যাওয়ার সময় উভয়ের মধ্যে তর্কাতর্কি হয়।
এ ঘটনার জের ধরে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হলে অন্তত ১০ ব্যক্তি আহত হয়। গুরুতর আহত গৌছ আলী(৪৫)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রিপন (২০), আয়াজ আলী (৫০), শাবুক মিয়া (৩০), রমজান (১৮), নাছির (৩৪) ছাতক হাসপাতালে ও আহত অন্যান্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
- ১০ হাজার টাকা চাঁদা দাবি ধর্মপাশায় বিদ্যালয়ের উন্নয়ন কাজ বন্ধ করলেন আ.লীগ নেতা
- ‘সরকার জানে সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতায় আসতে পারবে না’


