ছাতক প্রতিনিধি
ছাতক সদর ইউনিয়নের দু’টি গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মুহিবুর রহমান মানিক বলেছেন,‘২০১৭ সালের মধ্যে ছাতক উপজেলার প্রতিটি গ্রামে বিদ্যুতের আলো পৌঁছে দেয়া হবে। বর্তমান সরকার বিদ্যুৎ খাতে দেশের মধ্যে সব চেয়ে বেশী বরাদ্দ দিয়েছে সুনামগঞ্জ জেলায়। বিদ্যুতের জন্য এতোদিন যারা হতাশায় ভোগেছেন আজ পল্লী বিদ্যুতের উদ্বোধনের মাধ্যমে তাদের আশাপূর্ণ হয়েছে।’
বিদ্যুৎ সংযোগ নিতে দালাল নির্ভর হয়ে প্রতারিত না হওয়ার জন্য গ্রাহকদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন,‘দেশের প্রত্যকটি গ্রামে বিদ্যুতের আলো পৌঁছে দেয়া বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপ। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগের ক্ষেত্রে ছাতক-দোয়ারায় অভূতপূর্ণ উন্নয়নের ফিরিস্তি তোলে ধরে এমপি মানিক বলেন, যোগাযোগের ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে ১১৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ছাতকে সুরমা
নদীর ব্রীজ। ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত ছাতক সিমেন্ট কারখানা আধুনিকায়নের জন্য বরাদ্ধ হয়েছে ৬৬৬ কোটি টাকা। দেশরতœ শেখ হাসিনা সরকারের উন্নয়ন এখন তৃণমুল পর্যায়ের মানুষ ভোগ করতে পারছে।’
বৃহস্পতিবার বিকেলে ছাতক সদর ইউনিয়নের বাউসা বাজার মাঠে দু’টি গ্রাম বিদ্যুতায়নের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন এমপি মানিক।
সাবেক ইউপি সদস্য আলাউদ্দিনের সভাপতিত্বে এবং হাফিজ আব্দুল বাছিত ও আব্দুল কাদিরের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ইদ্রিছ আলী বীর প্রতীক, সুনামগঞ্জ পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার সোহেল পারভেজ, ছাতক থানার ওসি আশেক সুজা মামুন, আ.লীগ নেতা সৈয়দ আহমদ, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক পীর মোহাম্মদ আলী মিলন, সাবেক পরিচালক সিরাজুল হক। আরো বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান ছালিক মিয়া, ইউনিয়ন আ.লীগের সভাপতি মাফিজ আলী, সাধারণ সম্পাদক নজমুল হোসেন, ইউপি সদস্য কাজী ইব্রাহিম আলী, আব্দুল মালিক, মখসুল হাসান আতর, যুবলীগ নেতা কয়েছ আহমদ তালুকদার, ছাত্রলীগ নেতা শিপলু আহমদ প্রমুখ।
সভায় ছাতক ডিগ্রী কলেজের সাবেক ভিপি শফিকুল ইসলাম বাবুল, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবুল রায়, উপজেলা যুগ্ম আহবায়ক কবির আহমদ, মুহিবুর রহমান তালুকদা টুনু, আব্দুল আলিম, আব্দুস সহিদ, ইউপি চেয়ারম্যান কাজী আনোয়ার হোসেন আনু, ফারুক আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল খালিক, আজিজুল ইসলাম, স্থানীয় এলাকার সিরাজ মিয়া, আবুল কাশেম, আবুল কালাম, আব্দুল কদ্দুছ, আ.লীগ নেতা আফতাব উদ্দিন, মোশাহিদ আলী, জামাল আহমদ মেম্বার, সাব্বির আহমদ, রঞ্জন কুমার দাস, নুর মিয়া, বশির আহমদ, শ্রমিক নেতা স্বপন তরফদার, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি কেডিএস এনামুল হোসেন, সহ-সভাপতি আমিনুল ইসলাম আজির, সাধারণ সম্পাদক ফয়জুল কবির লাকি, ইউপি সদস্য ময়না মিয়া, আতাউর রহমান, সাবেক সদস্য আব্দুস সহিদ, সদস্যা আফিয়া বেগম, যুবলীগ নেতা মোহাম্মদ শাহজাহান, খতিবুল ইসলাম, সাদিক মিয়াসহ আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ ইপস্থিত ছিলেন।
পরে সুইচ টিপে চারচিরা ও রনমঙ্গল গ্রাম বিদ্যুতায়নের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এমপি মুহিবুর রহমান মানিক।


