ছাতকের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

ছাতক প্রতিনিধি
ছাতকের সিংচাপইড় ইউনিয়নের আইনাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিনের অবসরকালীন বিদায় সংবর্ধনা শুক্রবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি চমক আলীর সভাপতিত্বে এবং শিক্ষক আতাউর রহমান ও প্রাক্তন ছাত্র নোমান আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি  
মোনায়েম খান, সাধারণ সম্পাদক এএসএম মিছবাহুজ্জামান শিলু, আগিজাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাও. রুহুল আমিন, খিদ্রাকাপন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি সুরুজ আলী, সাবেক ইউপি সদস্য চান মিয়া, যুক্তরাজ্য প্রবাসী আনোয়ার মিয়া, জমিরুল ইসলাম, ব্যবসায়ী রফিকুল ইসলাম, স্থানীয় সুরুজ আলী, নুর গনি, আব্দুল মজিদ, আব্দুল মান্নান, দিলাল উদ্দিন, আতাউর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন, শিক্ষক অসিত দস্তিদার, হিমাংকরী তালুকদার হিমু, হালিমা বেগম, আমিরুন নেছা, মাও. কমর উদ্দিন, স্থানীয় শাহ আলম, আরজু মিয়া, বিদ্যালয়ের ছাত্র আজিমুল হক, ছাত্রী আফলাম বেগম প্রমুখ।
সভায় বিদায়ী শিক্ষকের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন প্রাক্তন ছাত্র মোজাক্কির আহমদ।
সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের ছাত্রী শামীমা বেগম।
সভা শেষে এলাকাবাসী, বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে পৃথক উপহার সামগ্রী বিদায়ী প্রধান শিক্ষক নাজিম উদ্দিনের হাতে তুলে দেয়া হয়।