ছাতকের প্রয়াত আ.লীগ নেতা হারিছ মিয়ার স্মরণ সভা

ছাতক প্রতিনিধি
ছাতকের প্রয়াত আ.লীগ নেতা সামছুজ্জামান হারিছ মিয়া স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল বৃহস্পতিবার কালারুকা ইউনিয়নের রামপুর শাহজালাল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন আ.লীগের সভাপতি আফতাব উদ্দিনের সভাপতিত্বে ও মরহুমের ভাতিজা সুজন মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা, বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসলাম উদ্দিন, আবুল খয়ের ইকবাল, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমির উদ্দিন, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল।
এছাড়াও বক্তব্য রাখেন, মাদ্রাসা সুপার মাও, মাহবুবর রহমান, স্থানীয় আইয়ূব আলী গেদা, রফিকুল ইসলাম, ফখর উদ্দিন মেম্বার, আ.লীগ নেতা জামাল উদ্দিন, শফিক মিয়া, সোনাহর আলী, যুবলীগ নেতা কাউসার আহমদ, ছাব্বির আহমদ, আবুল হোসেন, ছাত্রলীগ নেতা তাজাম্মুল হক রিপন, বাবলু আহমদ, মাহবুব আলম, হোসাইন আহমদ পাশা, মোসতাকিম রায়হান, আইন উদ্দিন, মমিনুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে অলিউর রহমান চৌধুরী বকুল বলেন, প্রয়াত হারিছ আলী ছিলেন আ.লীগের একজন নিবেদিত প্রাণ। রাজনীতি ছাড়াও তিনি সামাজিক কর্মকান্ডে ও এলাকার উন্নয়নে কাজ করে গেছেন। দলের মধ্যে হারিছ আলীর মতো নেতার প্রয়োজনীয়তা রয়েছে।