ছাতকের বাগবড়ি স্কুলের সভাপতি পদে হুমায়ূন আহমদ সোহেল নির্বাচিত

ছাতক প্রতিনিধি
ছাতকের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পৌরসভার বাগবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অভিভাবক সদস্য হুমায়ূন আহমদ সোহেল। বুধবার উপজেলা শিক্ষা কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান নির্বাচিত কমিটির অনুমোদ দেন। কমিটিতে অন্যান্যরা হলেন সহ সভাপতি অভিভাবক সদস্য রেজওয়ান আহমেদ, সদস্য সচিব পদাধিকার বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জাহানারা বেগম, পদাধিকার বলে ওয়ার্ড কাউন্সিলর জসিম উদ্দিন সদস্য, বিদ্যুৎসাহী রিয়াজ আহমেদ, লিমা বেগম, উচ্চ বিদ্যালয় শিক্ষক প্রতিনিধি অজয় কৃষ্ণ পাল সদস্য, অভিভাবক সদস্য তাছলিমা জান্নাত কাকলী, আকলিমা বেগম নির্বাচিত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে বাগবাড়ি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির অনুমোদন দেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। এ সময় দক্ষিণ খুরমা ইউনিয়নের চেয়ারম্যান আবুবক্কর সিদ্দিক, বাগবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক এমাদ উদ্দিন মানিক, যুবলীগ নেতা কুহিন চৌধূরী, পৌর আওয়ামীলীগ নেতা আনিসুর রহমান চৌধূরী সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।