ছাতক প্রতিনিধি
ছাতক শহরের প্রাচীনতম বিদ্যাপীঠ বাগবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব গঠিত পরিচালনা কমিটির অনুমোদন দেয়া হয়েছে। বৃহম্পতিবার উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল গঠিত কমিটির অনুমোদন দেন। ফলে বৃহস্পতিবার থেকে নব গঠিত কমিটির কার্যক্রম বৈধভাবে গণ্য হবে। গত ১ অক্টোবর বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন উপলক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটির প্রাক্তন সভাপতি সাইফুর রহমান চৌধুরী খোকনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক নিত্যরঞ্জন দাসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাসের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়। সভায় উপস্থিত নির্বাচিত বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে বিশিষ্ট ব্যবসায়ি ও উপজেলা আ.লীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য শাহীন চৌধুরীকে সভাপতি এবং ছাতক উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাশিদা আহমদ ন্যান্সিকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়। এ ছাড়া বিদ্যালয় পরিচালনা কমিটিতে সদস্য সচিব হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যরঞ্জন দাস, সদস্য হিসেবে সাইফুর রহমান চৌধুরী খোকন, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, শিক্ষক দেলোয়ার হোসেন খান, শিক্ষিকা ডলি রানী দাস, জেলি নাগ, শাহানা বেগম জলি বক্স ও হুমায়ূন আহমদ সুহেল রয়েছেন।
- সিলেট-সুনামগঞ্জ সড়ক রাস্তার কিনারের দেবে যাওয়া মাটি ভরাটের তড়িৎ ব্যবস্থা নিন
- ভাতগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটি গঠন

