ছাতক প্রতিনিধি
ছাতকের নোয়ারাই ইউনিয়নের বেদে পল্লীতে সরকারি চাল বিতরণ করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মনজুর মোহাম্মদ সারোয়ার। শনিবার দুপুরে বেদে পল্লীর শতাধিক পরিবারের মধ্যে ৫০ কেজি করে মোট ৫ টন চাল বিতরণ করেন তিনি।
চাল বিতরণকালে মনজুর আহমদ সারোয়ার বলেন, সরকার সবার জন্য শিক্ষা বাধ্যতামুলক করেছে। বেদে সম্প্রদায়কেও শিক্ষাগ্রহণ করতে হবে। শিক্ষাকে অবৈতনিক ও বৃত্তিমুলক করে মানুষের দোড় গোড়ায় পৌছে দিয়েছে সরকার। বেদে সম্প্রদায় দেশের কোন বিচ্ছিন্ন জনগোষ্ঠি নয়। বর্তমান তথ্য-প্রযুক্তির সময়ে শিক্ষার কোন বিকল্প নেই। তিনি বেদে সম্প্রদায়ের জন্য বেদে পলীতে একটি প্রাক-প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার আশ্বাস দেন।
এসময় সহকারী জেলা প্রশাসক একটি লালন সংগীত গেয়ে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন। চাল বিতরণের সময় উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান, সহকারী কমিশনার(ভুমি) শেখ হাফিজুর রহমান, সুমামগঞ্জে সহকারী কমিশনার শোভন রাংমা, ফয়সাল রায়হান, শফিল আহমদ, আ.লীগ নেতা সৈয়দ আহমদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা(ভারপ্রাপ্ত) আব্দুস সহিদ হোসেন, প্রকল্প কর্মকর্তা শহিদুজ্জামান, মাধ্যমিক কর্মকর্তা মৌলদুর রহমান, সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, নোয়ারাই ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিয়াকত আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আফজাল আবেদীন আবুলসহ বেদে সর্দাররা উপস্থিত ছিলেন।


