ছাতক প্রতিনিধি
ছাতক শহরের পুরাতন ব্যবসায়ী, শহরের গৌরাঙ্গ মহাপ্রভু আখড়া পরিচালনা কমিটির অর্থ সম্পাদক চম্পু দত্তের পিতা প্রানেশ কান্তি দত্ত ওরফে চান্দু দত্ত (৭৫) আর নেই। সোমবার সকাল সোয়া ৬ টায় বার্ধক্যজনিত কারণে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪পুত্র,
১ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দুপর দেড় টায় ছাতক কেন্দ্রিয় শ্মশানঘাটে তার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়।
এসময় পৌর মেয়র আবুল কালাম চৌধুরী, প্যানেল মেয়র তাপস চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জের বীরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সহিদ, ছাতক উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক হরিদাস রায়, সাধারণ সম্পাদক বাবুল পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রবীন্দ্র কুমার দাস, পৌর শাখার সভাপতি মহন্ত রায়, সাবেক ইউপি সচিব সুকেশ রঞ্জন পাল, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস মিন্টু, ছাতক প্রেসক্লাবের অর্থ সম্পাদক বিজয় রায়, মহাপ্রভুর আখড়া পরিচালনা কমিটির সভাপতি গৌরাঙ্গ চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক নিতাই রায়, কালীবাড়ি পরিচালনা কমিটির সভাপতি অরুণ দাস, সাধারণ সম্পাদক স্বপন পাল, বাগবাড়ী কালীবাড়ি পরিচালনা কমিটির সভাপতি রানা কর, শিববাড়ি পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক দুলন তরফদারসহ সনাতন ধর্মাবলম্বি লোকজন উপস্থিত ছিলেন।
প্রবীণ ব্যবসায়ী প্রানেশ রঞ্জন দত্তের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী।
- বৈশাখী ভাতা ও বার্ষিক প্রবৃদ্ধির দাবিতে মাধ্যমিক শিক্ষক সমিতির মানববন্ধন
- ভোক্তা অধিকার বিষয়ক গণশুনানী


