ছাতক প্রতিনিধি
ছাতকের ভাতগাও ইউনিয়নে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাসের কারণে কর্মহীন মানুষ, বন্যায় ক্ষতিগ্রস্ত, অস্বচ্ছল ও দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়।
রবিবার ও সোমবার ২দিনব্যাপী ইউপি কার্যালয় থেকে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের উপকারভোগী মানুষের মাঝে ভিজিএফ’র চাল আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাষ্টার।
ইউনিয়নের তালিকাভুক্ত দু’হাজার ৭শ’ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এসময় ট্যাগ অফিসার জুনায়েদ আহমদ, ইউপি সচিব দিলোয়ার হোসেনসহ ইউপি সদস্য-সদস্যাবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগী লোকজন উপস্থিত ছিলেন।


