ছাতক প্রতিনিধি
ছাতকের ভাতগাও ইউনিয়নের কৃষক ও মৎস্যজীবীদের মাঝে ভিজিএফ চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে ভাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তালিকাভূক্ত ৮৫০ জন কৃষক এবং ৭০ জন মৎস্যজীবী সহ মোট ৯২০ পরিবারের মাঝে জনপ্রতি ৩০ কেজি চাল এবং নগদ ৫শ টাকা করে বিতরণ করা হয়। এসময় ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাস্টার, ইউপি সচিব দিলোযার হোসেন, ইউপি সদস্য সুুজা মিয়া, সুুনুু মিয়া, কামাল মিয়া, হাফিজ মনিরুল ইসলাম, সাজিল হোসেন বাবলুু, সুজন মিযা, সাবাজ মিয়া, সাজুর মিয়া, মাসুম আহমদ, বিরুজা বিম্বাস, জেসমিনা খানম, আছমা বেগম, উপজেলা যুুুবলীগ নেতা শিব্বির আহমদ, সাবকে মেম্বার আব্দুল মনাফসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


