ছাতক প্রতিনিধি
ছাতকের দোলারবাজার ইউনিয়নের মঈনপুর বাজারের পান ব্যবসায়ী ফরিদ আলীর পুত্র নুর আলী (১৮) কে সাজানো গাঁজা বিক্রেতার অভিযোগে গ্রেফতার ও তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন দমন আইনে মামলা রুজু করার প্রতিবাদে বাজারের ব্যবসায়ি ও গ্রামবাসীরা মঈনপুর বাজারে প্রতিবাদ সভা করেছে। শনিবার দুপুরে ছাতক থানার এসআই তরিকুল ইসলামের বিরুদ্ধে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বাজার ব্যবাসায়ি সমিতির সভাপতি নেছার আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূর উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, মঈনপুর বাজারের আল মদীনা রেষ্টুরেন্টের সামনে পান-সিগারেটের দোকানদার নূর আলী (১৮) কে মিথ্যা গাঁজা বিক্রেতা সাজিয়ে জেলে পাঠিয়ে ছাতক থানার দারোগা তরিকুল ইসলাম ক্ষমতার অপব্যবহার করেছেন। দারোগার অর্থ বানিজ্যের খেসারত দিতে হচ্ছে নিরপরাধ এক যুবককে। ঘটনার পুনঃ তদন্ত করার জন্য ব্যবসায়ীগণ পুলিশের উর্ধতন কর্তৃপক্ষে হস্তক্ষেপ কামনা করেছেন। বক্তারা আরো বলেন কতিপয় অর্থ লোভী পুলিশ কর্মকর্তাদের কারণে সাধারণ মানুষ বিনা অপরাধে সাজা ভোগ করে যাচ্ছে। তারা এ ঘটনার পুন তদন্তে জন্য পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও ক্ষমতার অপব্যবহারকারী দারোগার বিচার দাবি করেছেন।
ছাতক থানার এসআই তরিকুল ইসলাম জানান, মামলার এজাহারেই আমার সবকিছু বলা হয়েছে। একটি মহল নুর আলীকে বাঁচাতে এসব ষড়যন্ত্র করছে।
- জামালগঞ্জে চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেন’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
- তাহিরপুরে প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ের কাজ শুরু


