ছাতকের মন্ডলীভোগ স্কুলের বার্ষিক মিলাদ ও সমাপনী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ছাতক প্রতিনিধি
ছাতকের মন্ডলীভোগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল ও সমাপনী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
সকালে বার্ষিক মিলাদ মাহফিল শেষে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ আহমদের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক হেলালুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, ছাতক পৌরসভার প্যানেরল মেয়র ও বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি তাপস চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বেনু মিয়া, সমিরন কর বাবুল, শিক্ষিকা বাসবী চৌধুরী লিলি প্রমুখ।
সংবর্ধনা সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীরদের ক্লাস পার্টি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পার্টি কেক কাটেন প্রধান শিক্ষক হেলালুল ইসলাম।