ছাতক প্রতিনিধি
ছাতকের মেয়র আবুল কালাম চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গি হিসেবে জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশনে যোগদান শেষে যুক্তরাজ্যের লন্ডন হিথরো বিমানবন্দর পৌঁছলে তাকে ফুলল সংবর্ধনা দেয়া হয়েছে। যুক্তরাজ্য আ.লীগ, যুবলীগ ও যুক্তরাজ্যে অবস্থানরত প্রবাসীরা বিমানবন্দরে উপস্থিত থেকে মেয়রকে এ সংবর্ধনা দেয়। এসময় যুক্তরাজ্য যুবলীগের সহ-সভাপতি নাজমুল ইসলাম ,সাংগঠনিক সম্পাদক মাহমুদ আলী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাসুম তালুকদার, প্রবাসী বিষয়ক সম্পাদক কবিরুল ইসলাম, ওয়েস্ট মিডল্যান্ড যুবলীগের প্রেসিডেন্ট মাহমুদ আলী, বার্মিংহাম যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, যুবলীগ নেতা আনছার মিয়া ,হেলাল মিয়া ,সাইফুল আলম সুফিয়ান, রাজু মালাকার, জাবেদ ইয়াহইয়াসহ আ.লীগ ও যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন বর্তমান চেয়ারম্যান আখলাকুর রহমানসহ ছাতক-দোয়রার প্রবাসী লোকজন উপস্থিত ছিলেন।
- তাহিরপুরে উন্নয়ন সংস্থা ইরা’র প্রকল্প অবহিতকরণ সভা
- ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ৩০ সেপ্টেম্বর অংশ নেবেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন

