ছাতকের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক চন্দন পাল

ছাতক প্রতিনিধি
ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের চেচান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক চন্দন পাল উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পরিচালনা কমিটির পক্ষ থেকে বুধবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক চন্দন পালকে সংবর্ধনা দেয়া হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রুহুল আমিন তালুকদারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা স্মীতা সরকারের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দক্ষিন খুরমা ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির।