ছাতকের সনাতন ধর্মাবলম্বিদের নিন্দা

ছাতক প্রতিনিধি
শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সনাতন ধর্মাবলম্বিদের উপর হামলা, ভাংচুর, লুটপাট এবং মন্দির ভাংচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাতকের সনাতন ধর্মাবলম্বি নেতৃবৃন্দ। বৃহস্পতিবার রাতে শহরের গৌরাঙ্গ মহাপ্রভু আখড়া প্রাঙ্গণে সভায় নেতৃবৃন্দ এ ঘটনার নিন্দা জানান।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. পীযুষ কান্তি ভট্টাচার্যের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রবিন্দ্র কুমার দাসের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি হরিদাস রায়, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি মহন্ত কুমার রায়, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাবুল পাল, সাবেক ইউনিয়ন পরিষদ সচিব সুকেশ পাল, ছাতক রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি বাবুল রায়, সাংবাদিক বিজয় রায়, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক কৃপেশ চন্দ, গৌরাঙ্গ মহাপ্রভু ও গোপাল জিউর আখড়া পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক চম্পু দত্ত, শিক্ষক প্রনব দাস মিটু, আশিষ কুমার দাস, সনাতন ধর্মীয় নেতা সমরজিত কর বাবুল, রানা দাস, বিশ্বজিত ঘোষ প্রমুখ।