ছাতকের সুরমা নদী থেকে একজনের লাশ উদ্ধার

ছাতক প্রতিনিধি
ছাতকের সুরমা নদী থেকে ফিরোজ আলী (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে শহরের তাতিকোনা এলাকায় সুরমা নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ফিরোজ আলী কোম্পানীগঞ্জ     উপজেলার ইছাকলস ইউনিয়নের টুকেরগাঁও গ্রামের মৃত সুলতান মিয়ার পূত্র।
মঙ্গলবার সন্ধ্যায় একটি ছোট নৌকা যোগে সুরমা নদীতে জাল দিয়ে মাছ ধরতে যায় ফিরোজ আলী। এ সময় সিলেটগামী একটি ইঞ্জিন চালিত বাল্কহেড মাছ ধরার নৌকাকে ধাক্কা দিলে ফিরোজ আলী নৌকাসহ ডুবে পানিতে তলিয়ে যান। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ বাল্কহেডটি আটক করে। শুক্রবার দুপুরে ছাতকের তাতিকোনা এলাকায় সুরমা নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।