ছাতকের ৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন ১১ এপ্রিল

সু.খবর ডেস্ক
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ৩ ইউনিয়ন পরিষদে (ইউপি) প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১১ এপ্রিল। এ দিন ছাতক উপজেলার ভাতগাঁও, নোয়ারাই ও সিংচাপইড় সহ দেশের ২০ জেলার ৩২৩ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৪১ ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।
৭৬তম কমিশন বৈঠক শেষে বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব মোহাম্মদ হুমায়ুর কবীর খোন্দকার।
তিনি বলেন, ২০ জেলার ৬৩টি উপজেলার ৩২৩টি ইউপির মধ্যে ৪১টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। অন্যগুলোতে ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এক্ষেত্রে তফসিল ঘোষণা করা হবে মার্চের প্রথম সপ্তাহে। কেননা, ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ভোটার তালিকা চূড়ান্ত করার পর তফসিল ঘোষণা করা হবে।

সূত্র : বাংলানিউজটুয়েন্টিফোর.কম