জাউয়াবাজার প্রতিনিধি
ছাতকে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি বসত-ঘর পূড়ে ভষ্মিভূত হয়েছে। রোববার রাতে উপজেলার দোলারবাজার ইউনিয়নের রাউলী গ্রামে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। আগুনে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবার সহায়-সম্বল হারিয়ে এখন হতাশ। এসব পরিবারের লোকজন এখন খোলা আকাশের নিচে তাবু টানিয়ে বসবাস করছেন। এ অগ্নিকান্ডে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক সাড়ে ৯টায় রাউলি গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র মাও. তাওহীদুর রহমানের বাড়ীতে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে পাশ্ববর্তী মৃত খুরশেদ আলীর পুত্র আরজু মিয়া ও আবারক মিয়ার বসত-বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখে বাড়ীর নারী-শিশুরা দৌড়ে অন্যত্র গিয়ে নিরাপদ আশ্রয় নেয়। বাড়ীর লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রন করে। অগ্নিকান্ডে নগদ অর্থ, ধান-চাল, ইলেক্ট্রিক সামগ্রী ও আসবাবপত্রসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ইউপি চেয়ারম্যান ও ছাতক থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আগুনে পুড়ে মাও. তাওহীদুর রহমানের ১১ লাখ টাকা, আরজু মিয়ার ৯ লাখ টাকা ও আবারক মিয়ার ১০ লাখসহ ৩টি পরবিারের ৩০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে এ ব্যাপারে নিশ্চিত করে কেউই কিছু বলতে পারেন নি।


