ছাতক প্রতিনিধি
ছাতকে অটিজম নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধকতা বিষয়ক উপজেলা পর্যায়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন ওয়ার্কশপ বৃহস্পতিবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ন্যাশনাল একাডেমি ফর অটিজম নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটি অটিষ্টিক স্থাপন প্রকল্পের আয়োজনে ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত ওয়ার্কশপে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শামছুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা জগলুল হায়দার, ডা. রাজিব চক্রবর্ত্তী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, সমাজসেবা কর্মকর্তা অসীম সরকার, ছাতক বহুমুখী মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরী, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফায়জুল ইসলাম প্রমুখ।
এসময় উত্তর সুরমা আজমত আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন, এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারাধন পাল, হাজী রউছ আলীু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইউএম আল ফারুক, খরিদিচর সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাও. নুর মোহাম্মদ, আনুজানি জনকল্যান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএইচএম কামাল, হাজী কমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, গনিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ কান্তি দাস, নতুনবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, সমতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আওয়াল, বন্দেরগাঁও দাখিল মাদ্রাসার সুপার মাও. ইসমাইল হোসেন, ধারনবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আম্বিয়া বেগম, ধনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুরবী চৌধুরীসহ উপজেলার ৬৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। ওয়ার্কশপের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাও. নুরুল হক।


