ছাতকে অটোটেম্পু শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

বিজয় রায়, ছাতক
ছাতকে পৌরসভা কর্তৃক ধার্য্য করা পৌরকর মেনে নিয়ে অবশেষে অটোটেম্পু শ্রমিকদের ডাকা অনির্দিষ্ট কালের ফোরষ্ট্রোক ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্ববাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে পৌরকর দেয়ার সম্মতিতে অটোটেম্পু শ্রমিকরা তাদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নেন। পরে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে ফোরষ্ট্রোক চলাচল স্বাভাবিক হয়ে উঠে। বৈঠকে পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরীসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, আন্দোলনকারী শ্রমিক সংগঠনের  
নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বৈঠকে পৌরকর দেয়ার বিপরীতে আন্দোলনকারী ফোরষ্ট্রোক চালকরা ষ্ট্যান্ডসহ আনুসাঙ্গিক সুবিধা দাবি করলে পৌরমেয়র তাদের দাবি পর্যাক্রমে পুরণের আশ্বাসের প্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়।
বৈঠকে উপজেলা আ.লীগের আহবায়ক আলহাজ্ব আবরু মিয়া তালুকদার, ছাতক থানার ওসি আশেক সুজা মামুন, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, পৌর সচিব মাহমুদ আলম মামুন, পৌর কাউন্সির তাপস চৌধুরী, জসিম উদ্দিন সুমেন, লিয়াকত আলী. আখলাকুল আম্বিয়া সোহাগ, দিলোয়ার হোসেন, নওশাদ মিয়া, সুদিপ দে, ধন মিয়া, আছাব মিয়া, পাথর ব্যবসায়ি সমিতির সভাপতি আলহাজ্ব জয়নাল চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল হাই আজাদ, লাইমষ্টোন ইম্পোর্টার্স এন্ড সাপ্লায়ার গ্র“পের প্রেসিডেন্ট আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী, সেক্রেটারী সৈয়দ তৌফিক আহমদ ইকবাল, ব্যবসায়ী আব্দুল মমিন চৌধুরী, হাজী নুরু মিয়া, হাজী রহমত আলী, ডা. আফসার উদ্দিন, সাংবাদিক আমিনুল ইসলাম আজির, ছাতক মধ্যবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ইলিয়াছ চৌধুরী, সেক্রেটারী সাইদুল আলম মধু, আ.লীগ নেতা শাহীন চৌধুরী, পৌরসভার কর আদায়কারী জামাল উদ্দিন, কল্যাণব্রত দাস, হোটেল মালিক সমিতির সভাপতি হরি ঘোষ, সাধারণ সম্পাদক অধ্যাপক ফখর উদ্দিন স্বপন, সিলেট জিন্দাবাজার মুক্তিযোদ্ধা শাখার সভাপতি সালমান আহমদ ছাতক অটোটেম্পু-অটোরিক্সা শ্রমিক সংগঠনের সভাপতি বোরহান উদ্দিন, সাবেক সভাপতি মকবুল হোসেন, সাবেক সভাপতি ফজর আলী, সাবেক সাধারণ সম্পাদক ফজলু মিয়া, শিববাড়ী ষ্ট্যান্ডের সাধারন সম্পাদক জালাল উদ্দিন, কোষাধ্যক্ষ ছায়েদুর রহমান গোবিন্দগঞ্জ ষ্ট্যান্ডের সভাপতি আফতাব উদ্দিন, ফকির টিলা ষ্ট্যান্ডের সভাপতি আব্দুস সোবহানসহ ফোরষ্ট্রোক চালকরা উপস্থিত ছিলেন।