ছাতকে অনুকূল চন্দ্রের জন্মোৎসব উপলক্ষে শোভাযাত্রা ও ধর্মসভা

ছাতক প্রতিনিধি
ছাতকে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩০তম জন্মোৎসব উপলক্ষে সৎসঙ্গ কেন্দ্রের উদ্যোগে র‌্যালি, শিশুদের মধ্যে হাতের লেখা ও কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা, শীতবস্ত্র বিতরণ ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনবাপী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে ঠাকুল অনুূকূল চন্দ্রের জন্ম মহোৎসব পালন করা হয়।
সকালে মন্ডলীভোগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে হাতের লেকা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে মন্ডলীভোগস্থ সৎসঙ্গ কেন্দ্র থেকে ঠাকুল অনুকূল চন্দ্রে প্রতিকৃতিসহ একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র আবুল কালাম চৌধুরী।
এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, পৌর কাউন্সিলর সুদীপ দে, সুনামগঞ্জ পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা সন্তোষ কুমার দাস, রনজিত চৌধুরী, শিক্ষক গোবিন্দ মোহন সরকার, ব্যবসায়ী স্বপন পাল, লিটন চন্দ, সুমন দাস, বিপ্লব চন্দ, ছড়াকার সঞ্জয় কর, কাজল রায়, হারাধন দাস, বিপ¬ব চন্দ, জষধীর তালুকদার, ভূপেন্দ্র দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
দুপুরে সৎসঙ্গ কেন্দ্রে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাসের সভাতিত্বে ও শিক্ষক গোবিন্দমোহন সরকারের পরিচালনায় অনুষ্ঠিত ধর্মসভায় ঠাকুর অনুকূল চন্দ্রের দিব্য জীবন ও ভাবাদর্শ বিষয়ে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ধর্ম গবেষক ও আলোচক শুভ চক্রবর্তী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের এসপিআর গুনসিন্ধু চক্রবর্ত্তী, বগুরার  পরিমল চন্দ্র রায়, সুনামগঞ্জের এপিআর হরেন্দ্র দেব, ছাতকের এসপিআর রনজিত চৌধুরী, সিলেটের এসপিআর মধুসুদন সরকার,এসপিআর গিরিন্দ্র চন্দ্র রায়, সিলেটরে যাজক পিযুষ কান্তি দাস, শাল্লার যাজক অনির্বান চৌধুরী, পণাতীর্থ সৎসঙ্গ কেন্দ্রের সাধারন সম্পাদক এনসি রায়, প্রকৌশলী দুর্বাশ দত্ত, গুরুপদ দেব মোহিত, ছাতক সৎসঙ্গ কেন্দ্রের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দাস, প্রাক্তন শিক্ষক গীতা রানী দাস প্রমুখ। সন্ধ্যায় শতিবস্ত্র বিতরণ ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি পৌর মেয়র আবুল কালাম চৌধুরী।