ছাতক প্রতিনিধি
ছাতকে অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ছাতক-সিলেট সড়কের মাধবপুর ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বদরুল হোসেন(২০) উপজেলার কালারুকা ইউনিয়নের গৌরীপুর গ্রামের আজগর আলীর পুত্র। পুলিশ তার কাছ থেকে একটি পাইপগান ও একটি রামদা উদ্ধার করেছে। মাধবপুর গ্রামের আরজ আলীর পুত্র নাঈম আহমদের কাছ থেকে টাকা ছিনতাই করে নিয়ে ব্রিজ এলাকার মোজাম্মিল আলীর বাড়ির নিকট অবস্থান করছিল বদরুল হোসেন। এ সময় এস আই কামাল হোসেন অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ গ্রেফতার করেন। এ ঘটনায় অস্ত্র আইনে রাতেই তার বিরুদ্ধে ছাতক থানায় একটি মামলা দায়ের করা হয়েছে । এস আই কামাল হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। ছাতক থানার ওসি আতিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান বুধবার বদরুল হোসেনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


