ছাতক প্রতিনিধি
ছাতক শহরের গৌরাঙ্গ মহাপ্রভু ও গোপাল জিউর আখড়া পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক চম্পু দত্তের মাতা লীলা রানী দত্ত মৃত্যুবরণ করেছেন। গত ২০ জুলাই সন্ধ্যা ৭টায় শহরের মধ্যবাজার এলাকার নিজ বাসায় তিনি ইহলোক ত্যাগ করে পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি ৪ পুত্র, ১ কন্যা, নাতী-নাতনীসহ অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন। সোমবার রাতেই শহরের কেন্দ্রিয় শ্মশানঘাটে তার শবদেহের অন্ত্যষ্ঠিক্রিয়া সম্পন্ন হয়। আগামী ৩১ জুলাই শুদ্ধাদি অনুষ্ঠান ও ১ আগষ্ট স্বর্গীয় লীলা রানী দত্তের আদ্যশ্রাদ্ধাদি অনুষ্ঠান নিজ বাসায় সম্পন্ন হবে। শ্রাদ্ধানুষ্ঠানে শ্মশান সঙ্গিসহ আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাংখিদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।


