ছাতক প্রতিনিধি
ছাতকের জাউয়া বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহত হন হাফিজ আবু সাঈদ। গত ১৮ মে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। হাফিজ আবু সাঈদ হাবিদপুর গ্রামের আব্দুল কাইয়ুমের পুত্র। ঘটনার এক মাসেরও বেশী সময় পেরিয়ে গেলেও পুলিশ হত্যাকান্ডের ঘটনায় এ পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। রহস্যজনক কারণে আসামী গ্রেফতারে থানা পুলিশের কোন ভূমিকা নেই বলে জানান, হত্যা মামলার বাদী আব্দুল কাহার।
হাফিজ আবু সাঈদ হত্যাকান্ডের ১ দিন পর ছাতক থানায় নিহতের চাচা আব্দুল কাহার বাদী হয়ে ছাতক থানার মামলা দায়ের করেন। এ হত্যা মামলায় জাউয়া-কোনাপাড়া গ্রামের আব্দুল ওয়াহিদ ওরফে গেদা উল্লাহ, আবুল
কালাম, আব্দুল গণি, মারুফ আহমদ, মাছুম মিয়া, হাবিবুর রহমান, মাহমুদ আলী, আরজু মিয়া সহ ৩২ জনকে আসামী করা হয়েছে। আসামীরা বর্তমানে পলাতক রয়েছে।
মামলার বাদী দাবী করেছেন, হত্যাকান্ডের ঘটনার দিন ঘটনাস্থল থেকে আব্দুল গফুর, জমির আলী, হেলাল উদ্দিন এই ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরবর্তীতে মামলার অপর আসামী কামাল উদ্দিন, হাবিবুর রহমান, তাজ উদ্দিন, জয়নাল উদ্দিন আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেন। এরপর থেকে এ ব্যাপারে পুলিশের আর কোন তৎপরতা নেই।
ছাতক থানার ওসি আতিকুর রহমান জানান, হত্যাকান্ডের ঘটনায় ৭ জন আসামী জেল হাজতে রয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রাখা হয়েছে।
- ‘যা খুশি লেখেন, জীবনেও জেলে যাইনি আমি জেলে যেতে চাই’
- উন্নয়নে নিরলসভাবে কাজ করছে সরকার -ড. জয়া সেনগুপ্তা


