ছাতকে আরও ১১ জনের করোনা শনাক্ত

ছাতক প্রতিনিধি
ছাতকে করোনা ভাইরাসে আক্রান্তের ক্রম উর্ধ্বগতি সচেতন মহলকে আতংকিত করে তুলেছে। গত দু’দিন (শনি ও বরিবার) করোনা ভাইরাস পজেটিভ সংক্রান্ত কোন রিপোর্ট পাওয়া না গেলেও সোমবার নতুন আরও ১১ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের দেয়া রিপোর্ট অনুযায়ী ১১ জনের মধ্যে ৯ জনই শহরের বাসিন্দা। নতুন ১১ সহ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২২২ জনে।
নতুন আক্রান্তরা হলেন শহরের মন্ডলীভোগ এলাকায় ৩ জন, উপজেলা চত্ত্বর এলাকার ২ জন, বাগবাড়ী ১ জন, দক্ষিণ বাগবাড়ী ২ জন, নোয়ারাই এলাকায় ১ জন, গোন্দিগঞ্জ ১ জন, জাউয়া বাজার ইউনিয়নের রাউলী গ্রামে ১ জন।
নতুন আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী।