ছাতকে আরও ১ জনের করোনা শনাক্ত

ছাতক প্রতিনিধি
ছাতকে আরও ১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। মঙ্গলবার পর্যন্ত প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় নতুন ১ জনসহ মোট ২৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
নতুন সনাক্ত করোনা পজেটিভ ব্যক্তি উপজেলার কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও গ্রামের বাসিন্দা। মঙ্গলবার পর্যন্ত করোনা পজেটিভ সনাক্ত ২৭ জনের মধ্যে ১ জন মৃত্যুবরণ করেছেন এবং সুস্থ হয়েছেন ৫ জন।
এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্ত্তী।