ছাতক প্রতিনিধি
ছাতকে আল-কোরআন মেমোরাইজিং সেন্টার নামে একটি হিফজুল কোরআন শিক্ষা প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেছে। বৃহস্পতিবার বিকেলে ছাতক শহরের জাবা মেডিকেল সেন্টারের ৪র্থ তলায় কোরআন মেমোরাইজিং সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জালালিয়া আলিম মাদ্রাসার আরবী প্রভাষক মাও. আলী আজগর খান।
এ উপলক্ষে প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠান প্রধান হাফিজ আব্দুন নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের পরিচালক মানিক মিয়া, লায়েক মিয়া,মাও. হাফিজ শাহ গিয়াস উদ্দিন, হাফিজ আব্দুল গাফফার হাসান, হাফিজ আনোয়ার হোসেন, হাফিজ আব্দুর রকিব, হাফিজ এমরান আহমদ, হাফিজ বদরুল আলম, হাফিজ সুমন আহমদ, হাফিজ সাদিকুর রহমান, সেলি আহমদ, আফদাল মিয়া, মিসবাহ উদ্দিন প্রমুখ। প্রতিষ্ঠানটি বর্তমানে ৩০জন শিক্ষার্থী নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে।

