ছাতক প্রতিনিধি
ছাতকে আ.লীগ যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের এক কর্মী সভা রবিবার সন্ধ্যায় শহরের মন্ডলীভোগস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। দোয়ারাবাজার উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। দোয়ারাবাজার উপজেলা আ.লীগের যুগ্ম আহবায়ক শামীমুল ইসলাম শামীমের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক জাহাঙ্গির আলমের পরিচালনায় অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আ.লীগ নেতা শামীম আহমদ চৌধুরী। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা আ.লীগের যুগ্ম আহবায়ক আজমল হোসেন সজল, সদস্য কামাল উদ্দিন, এমাদুল হক।
আরো বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলা আ.লীগের আহবায়ক কমিটির সদস্য মকসুদুল আলম মানিক, আ.লীগ নেতা আব্দুস সামাদ, আব্দুল হামিদ, হাবিবুর রহমান, সাজিদুর রহমান সাবাজ, জমির হোসেন, গিয়াস উদ্দিন, দুর্জয় দেবনাথ, মোহাম্মদ আলী, শফিকুল ইসলাম রতন, মইন উদ্দিন, আব্দুর রশীদ তালুকদার, বদরুল আমিন, ডা. ইব্রাহিম আলী লিটন, শফিকুর রহমান তালুকদার, ইয়ারুফ উদ্দিন, খালেদ হোসেন, কবির আহমদ, মনসুর আলী, সাজিজুর রহমান, সামছুল ইসলাম, আমিন উদ্দিন, নজরুল ইসলাম, কাজী সেলিম, জুবেল আহমদ, যুবলীগ নেতা তোফায়েল আহমদ, বোরহান উদ্দিন, আক্কাছ আলী, রমজানুর, আব্দুল হক, ফখরুল মিয়া, জাহাঙ্গির আলম, খাদিমুল ইসলাম, খালেদ মিয়া, সুমন মিয়া, কামাল হোসেন, তাহের মিয়া, তুহিন মিয়া, এবাদ মিয়া, ছাতক পৌর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রুবেল তালুকদার জনি, ছাত্রলীগ নেতা, আইনুল হক, মাখন মিয়া, ইসমাইল হোসেন, ফয়ছল আহমদ, জীবন মিয়া, আঙ্গুর আলী, শফিকুল ইসলাম, মিয়া হোসেন, মোহাম্মদ রহমানী, সুরুজ মিয়া প্রমুখ।


