ছাতক প্রতিনিধি
ছাতকে প্রয়াত আওয়ামীলীগ নেতা কালারুকা উন্নয়ন কমিটি ও লতিফিয়া ইসলামী দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি মরহুম আব্দুল আজিজ মেম্বারের কুলখানি শনিবার দুপুরে মরহুমের বাড়িতে সম্পন্ন হয়েছে। কুলখানী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
এসময় উপজেলা আওয়ামীলীগ নেতা ছানাউর রহমান ছানা, সৈয়দ আহমদ, আফজাল হুসেন, ছাতক ডিগ্রি কলেজের প্রভাষক শামছু মিয়া তালুকদার, মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা, সাবেক ইউপি চেয়ারম্যান শাহাজাহান মাষ্টার, দক্ষিণ খুরমা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালিক, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক মানবসম্পদ উন্নয়ন সম্পাদক আবু জাহিদ আব্দুল গফফার, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম, গোবিন্দগঞ্জ অনার্স কলেজ ছাত্রলীগের সভাপতি তাজামুল হক রিপন, ছাত্রলীগ নেতা নিয়ামাত আলী, সায়েস্তা তালুকদার রবিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।


