ছাতকে ইউনিয়ন আওয়ামীলীগের শোক সভা অনুষ্ঠিত

ছাতক প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পচাত্তরের ১৫-ই আগস্ট নিহত সকল সদস্যদের স্মরণে ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে ইউনিয়নের চেচান বাজারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন। ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য, এডভোকেট রাজ উদ্দিন (জিপি)। প্রধান বক্তার বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান, ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ছাতক পৌর আওয়ামীলীগের আহ্বায়ক, সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম।
বক্তব্য রাখেন, দক্ষিণ খুরমা ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালিক, আওয়ামী লীগ নেতা এড. শাহাব উদ্দিন, মুহিবুর রহমান তালুকদার টুনু, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন, স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক কৃপেশ চন্দ, বখতিয়ার তালুকদার, গোলাম কিবরিয়া বাদল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক তাজামুল হক রিপন।
সভা শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।