Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
ছাতকে ইউনিয়ন নির্বাচনে ১৩ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

ছাতকে ইউনিয়ন নির্বাচনে ১৩ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ছাতক প্রতিনিধি
ছাতকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৩জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। গতকাল বুধবার অফিস চলাকালীন সময় পর্যন্ত উপজেলা নির্বাচন অফিস ও রিটার্নিং অফিসারগণের কার্য্যালয় থেকে চেয়ারম্যান প্রার্থীরা স্ব-স্ব মনোনয়নপত্র সংগ্রহ করেন। চেয়ারম্যান পদে ছাতক সদর ইউনিয়নে সাইফুল ইসলাম, কেডিএস এনামুল, রঞ্জন কুমার দাস, কালারুকা ইউনিয়নে নাজমুল হোসেন, আফতাব আলী, গোবিন্দগঞ্জ সৈয়দরগাঁও ইউনিয়নে অব্দুল মালেক সুন্দর, দক্ষিণ খুরমা ইউনিয়নে জয়নাল আবেদীন, আব্দুল মালিক, দোলারবাজার ইউনিয়নে নুরুল আলম, কয়েছ মিয়া, সিংচাপইর ইউনিয়নে শাহজাহান তালুকদার, চরমহলা ইউনিয়নে সিরাজুল হক, ইসলামপুর ইউনিয়নে বাবুল মিয়া মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ-উর-রহমান এ তথ্য জানিয়েছেন।