ছাতক প্রতিনিধি
ছাতকে উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিলাল আহমদের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারী ইউপি চেয়ার্যমান সাহাব উদ্দিন সাহেলকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
উত্তর খুরমা ইউনিয়নবাসীর উদ্যোগে শনিবার বিকেলে ধারনবাজারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সাবেক ইউপি চেয়ারম্যান আরজক আলীর সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হকের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য
রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাউয়া ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন, সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল আমিন, সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি ফজর উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাড. সামছুর রহমান, এপিপি অ্যাড. জমির উদ্দিন, অ্যাড. মনির উদ্দিন।
এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক শামীম আহমদ তালুকদার, দক্ষিণ খুরমা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালিক, জয়নাল আবেদীন, আবুল হোসেন, মনা উল্লাহ মেম্বার, ইউপি সদস্য ইলিয়াছ আলী, নুর উদ্দিন, সুন্দর আলী আঙ্গুর, সায়েদ আহমদ, খালিক আহমদ খলিল, সামছুল হুদা, জালাল উদ্দিন, আব্দুল হামিদ, গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রলীগের সভাপতি তাজামুল হক রিপন প্রমুখ।
প্রতিবাদ সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান বিলাল আহমদ।
সভায় মাসুক মিয়া, করম আলী, আজিজুর রহমান, আব্দুল গাফফার, কৃপেশ চন্দ, জসিম উদ্দিন, খায়রুল হুদা, নজরুল ইসলাম, আশরাফ উদ্দিন, আরজ আলী, হাজী জয়নাল আবেদীন, জসিম উদ্দিন, মজুমদার আলী, বশির উদ্দিন, রাসেল আহমদ, সুজন মিয়া, জাহাঙ্গির আলম, আবু সামা, সাইফুল আলম, ওয়ারিছ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।


