ছাতকে ইউপি সদস্যের উদ্যোগে রাস্তা সংস্কার

ছাতক প্রতিনিধি
ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের সদস্য আব্দুল আলিম নিজ উদ্যোগে ইউনিয়নের পালপুর-মানিকগঞ্জ রাস্তা সংস্কার করেছেন। দু’বছর ধরে এ রাস্তাটি ভাঙ্গাচোরা অবস্থায় পড়ে রয়েছে। রাস্তা সংস্কারের জন্যে সরকারি বরাদ্দ না পাওয়ায় মানুষের দূর্ভোগ বিবেচনায় নিজ উদ্যোগে তিনি রাস্তাটি    সংস্কার করেছেন। এতে তাঁর প্রায় ৫০ হাজার টাকা ব্যয় হয়েছে বলে তিনি জানান। এদিকে মর্যাদ ব্রীজের এপ্রোচেও মাটি ভরাট করেছেন তিনি নিজ উদ্যোগে।