ছাতকে ইউপি সদস্য গ্রেফতার

ছাতক প্রতিনিধি
ছাতকে দোলারবাজার ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল জলিল (৪২) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি পালপুর গ্রামের মৃত আব্দুল হাসিমের পুত্র।     গ্রামের নুর মিয়ার বাড়িতে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।