ছাতক প্রতিনিধি
ছাতকে সাওতুল মদীনা ইসলামী সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে ইসলামী সাংস্কুতিক সন্ধ্যা ও আলোচনা সভা শুক্রবার সন্ধ্যায় উপজেলার সিংচাপইড় ইউনিয়নের কামারগাঁওবাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে।
কামারগাঁও বাজার পরিচালনা কমিটির সভাপতি হাজী সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও আলী হোসাইন ইমনের পরিচালনায় অনুষ্ঠিত সাংস্কৃতিক সন্ধ্যা পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগ নেতা মুজাহিদ আলী, কুমারকান্দি দাখিল মাদ্রাসার সুপার মাও. মাহমুদুর রহমান, কামারগাঁও হিলফুল ফুজুল ইসলামী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মুশাহিদ আলী প্রমুখ।
অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন, উপ-মহাদেশের প্রখ্যাত ইসলামী সংগীত শিল্পী কবি মুজাহিদুল ইসলাম বুলবুল, সবুজ কুড়ি শিল্পী গোষ্টির পরিচালক মামুনর রশীদ মামুন, প্রহরী শিল্পী গোষ্ঠির পরিচালক হাফিজ আফজাল হোসেন, কলরব শিল্পী গোষ্ঠির পরিচালক ফুরহাতুল হক চৌধুরী, সদস্য আরফাত হোসাইন, রশীদুর রহমান, আলী মর্তুজা, শিশু শিল্পী আসাদুর রহমান, ইমদাদ আহমদসহ স্থানীয় শিল্পীবৃন্দ। সভার শুরুতে পবিত্র তেলাওয়াত করেন অন্ধ হাফিজ আবু আইয়ুব পাশা।


