ছাতকে ইয়াবাসহ আটক ১

জাউয়া প্রতিনিধি
ছাতকে ৬৫পিচ ইয়াবা ট্যাবলেটসহ সফিকুল ইসলাম স্বপন (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়স্ত্রন আইনে মামলা দায়েরের পর গতকাল রোববার বিকেলে তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সুনামগঞ্জ জেল-হাজতে পাঠানো হয়েছে। গত শনিবার সন্ধ্যায় শহরের রেলওয়ে কলোনী সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার কালারুকা ইউনিয়নের মাধবপুর গ্রামের হাতিম আলীর পুত্র। স্বপন অটোরিকশা চালানোর পাশাপাশি ইয়াবা ব্যবসায় জড়িত বলে জানিয়েছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ তাকে আটক করার সময় ফারহানা-রিহান এন্ড মিনহা এন্টারপ্রাইজ নামের একটি অনটেস্ট সিএনজি চালিত অটোরিকশা পুলিশ জব্দ করে থানায় নিয়ে আসে।